✍ অ্যাডমিন
🗓 ১১ ডিসেম্বর ২০২৫
6
00
প্রথমবারে মতো ম্যানচেস্টার ইউনাইটেডের ঋণ ছাড়ালো এক বিলিয়ন ডলার
এদিকে ঋণের অঙ্ক বিলিয়ন ডলার ছাড়ালেও ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা জানান, সাম্প্রতিক আর্থিক ফলাফল ক্লাবের রূপান্তর প্রক্রিয়ায় দৃঢ় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। গত বছরের ফেব্রুয়ারিতে ব্রিটেনের ধনকুবের স্যার জিম র্যাটক্লিফের নেতৃত্বাধীন আইনিওস গ্রুপ ক্লাবটির ২৭.৭ শতাংশ শেয়ার ১.৩ বিলিয়ন পাউন্ডে কিনে নেয়। এরপর থেকেই ওল্ড ট্র্যাফোর্ডে ব্যয় সংকোচন এবং কাঠামোগত সংস্কারের উদ্যোগ পরিচালনা করছে আইনিওস।
বেরাদা বলেন, ‘গত এক বছরে নেয়া কঠিন সিদ্ধান্তগুলো আমাদের ব্যয় কাঠামোকে স্থায়ীভাবে কমিয়ে এনেছে এবং ক্লাবকে দীর্ঘমেয়াদি সাফল্যের দিকে এগিয়ে নিতে আরও কার্যকর করেছে। এতে পুরুষ ও নারী উভয় দলের প্রতিযোগিতামূলক শক্তি বৃদ্ধিতে বিনিয়োগ করা সম্ভব হয়েছে।’
প্রতিবেদনে বলা হয়, বিগত বছরের ব্যয় সংকোচন ও জনবল কমানোর উদ্যোগের প্রভাব এখনও স্পষ্ট। আইনিওস পরিচালিত বৃহত্ পুনর্গঠন কর্মসূচির অংশ হিসেবে প্রথম তিন মাসে ৮.৬ মিলিয়ন পাউন্ড ব্যয় হয়েছে। খেলোয়াড়দের বেতন কমায় কর্মী-সুবিধা সংক্রান্ত ব্যয়ও গত বছরের তুলনায় ৬.৬ মিলিয়ন পাউন্ড কমে দাঁড়িয়ে ৭৩.৬ মিলিয়ন পাউন্ড নেমেছে।
সম্পর্কিত খবর
০৩ মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই।
মন্তব্য করুন
চিন্তা করবেন না! আপনার ইমেইল প্রকাশ করা হবে না। যেগুলোতে * আছে সেগুলো আবশ্যক।
Stay Connected
Get Newsletter
Subscribe to our newsletter to get latest news, popular
news
and exclusive updates.
Featured News
০৩ জানুয়ারি ২০২৬
আত্মহত্যার দৃশ্যে অভিনয়ের পর, নিজেকে শেষ করলেন অভিনেত্র...
০৩ জানুয়ারি ২০২৬
ঢালিউডের মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা রুদ্র দ্য গ্যাংস্...
০৩ জানুয়ারি ২০২৬
রাক্ষস আন্ধারে জংলি হয়ে উঠবে: সিয়াম আহমেদ
০৩ জানুয়ারি ২০২৬
মুক্তির আগেই রেকর্ড গড়ল থালাপতি বিজয়ের শেষ সিনেমা
০৩ জানুয়ারি ২০২৬
আগে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার নিতে চাই না: তৌস...